দায়িত্ব নেওয়ার শুরুতে সমালোচিত হলেও এখন আর্জেন্টিনা দলের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক হিসেবে বিবেচিত হচ্ছেন স্কালোনি। এমনকি দেশ ছেড়ে মায়োর্কাতে নিজের পরিবারের কাছে ফেরার সময় এজেইজা বিমানবন্দরেও স্কালোনি পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। কথা হচ্ছে আর্জেন্টিনা দলের কোচ হিসেবে তাঁর চুক্তি বাড়ানো নিয়েও। স্কালোনির কোচ হিসেবে থাকা নিয়ে অবশ্য কোনো দ্বিধা নেই তাপিয়ার।

তিনি বলেছেন, ‘স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ। আমাদের দুজনের জন্য মুখের কথা মূল্যবান। সে কথাতেই আমরা একমত হয়েছি। সে এখন তার এক সন্তানের পাসপোর্ট–সংক্রান্ত কাজে স্পেন গেছে। যখন সে ফিরবে, আমরা একসঙ্গে বসে কথা বলব, যেমনটা আমরা গতকাল পর্যন্তও বলেছিলাম।’
